1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মশাল মিছিল

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০২২

শেরপুর: দেশে জ্বালানি তেলের (ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোল) দাম বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে মশাল হাতে বিক্ষোভ করেছে বাংলাদেশ যুব-অধিকার পরিষদ শেরপুর জেলা শাখা।

শনিবার (৬ আগস্ট) রাতে সরকার কর্তৃক সকল ধরণের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাত আটটায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে বিক্ষোভকারীরা তেলের দাম কমানোর দাবিতে স্লোগান দেন। মশাল হাতে মিছিলটি খোয়ারপাড় শাপলাচত্বর এলাকা থেকে শুরু হয়ে সজবরখিলা ঘুরে একই এলাকায় এসে শেষ হয়।

মশাল মিছিলে পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাজহারুল ইসলাম মেহেদি, জেলা শাখার যুগ্ম-সম্পাদক মাজহারুল ইসলাম মাসুদ, পেশাজীবি সংগঠনের আহবায়ক শহিদুল ইসলামসহ অর্ধশত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com