1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

সোনার ভরি ৮৪৩৩১ টাকা

  • আপডেট টাইম :: রবিবার, ৭ আগস্ট, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : দেশের বাজারে সপ্তাহের ব্যবধানে ফের সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বাড়া‌নো হ‌য়ে‌ছে ১ হাজার ৯৮৩ টাকা। ফ‌লে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮৪ হাজার ৩৩১ টাকা। যা আজ পর্যন্ত ছিল ৮২ হাজার ৩৪৮ টাকা।

শনিবার (৬ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার (৭ আগস্ট) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

এর আগে গত ৩ আগস্ট সোনার দাম বাড়িয়ে ৪ আগস্ট থেকে তা কার্যকর করা হয়েছে। তার পূর্বে গত ২৮ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৯ জুলাই থেকে কার্যকর হয়। তারও আগে দুই দিনের ব্যবধানে দাম বাড়ানো হয়। অর্থাৎ ২৬ জুলাই সোনার দাম বাড়ানো হয়, যা ২৭ জুলাই থেকে কার্যকর হয়। অর্থাৎ পনের দিনের ব্যবধানে সোনার দাম ৩ বার বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, রোববার (৭ আগস্ট) থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৪ হাজার ৩৩১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮০ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৮ হাজার ৯৯৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ৯৭৯ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

বিদ্যমান দাম অনুযায়ী, শনিবার (৬ আগস্ট) পর্যন্ত ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি ৮২ হাজার ৩৪৮ টাকা, ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ৭৮ হাজার ৬১৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৭ হাজার ৪১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৫ হাজার ৬৯৬ টাকা বিক্রি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com