1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ৩ দিনব্যাপি কৃষিমেলা উদ্বোধন

  • আপডেট টাইম :: সোমবার, ৮ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় তিন দিনব্যাপি কৃষিমেলার উদ্বোধন করা হয়েছে। ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগীতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধনের পর আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।

অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, মওদুদ আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

পরে মেলার উদ্বোধন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে শতাধিক নারী ও শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলের গাছ বিনামূল্যে বিতরণ করা হয়। মেলায় মোট ২০টি স্টল অংশ নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com