1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিনাইগাতীতে অবৈধ ভাবে গোদামজাত করায় ৫৬ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ ভাবে গোদামজাত করায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের বিশেষ অভিযানে ৩২ বস্তা ইউরিয়া ও ২৪ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। ১১ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করে এসব সার জব্দ করা হয়।

উপজেলা কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের গারোকোনা বাজারের বিএডিসি’র ডিলার মো. কাউসার মিয়ার বসতবাড়ীর গোডাউনে ৩২বস্তা ইউরিয়া এবং একই বাজারের আব্দুর রহিমের গোডাউনে ২৪ বস্তা বিএডিসি’র ডিএপি সার বিক্রির উদ্দেশে সংরক্ষণ করা হয়। যাহা সার ব্যবস্থাপনা আইনে সর্ম্পূণ পরিপন্থী।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার আকস্মিক অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। পরে এসব সার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের পূর্ব পর্যন্ত সময়ে স্ব-স্ব ব্যক্তির কাছেই জিম্মা রাখা হয়। অপরদিকে একই বাজারের বিএডিসি’র ডিলার ইসমাইল হোসেন কাজলের দোকানে রক্ষিত ১ শত ৩৭ বস্তা ডিএপি ও এমপিও সার সংগ্রহের ক্রয় রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওইসব সার বিক্রয় করতে নিষেধ করা হয়।

এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেন সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে প্রয়োজনী পদক্ষেপ গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com