1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীর্ক্ষাথীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ নামের এক এসএসসি পরীর্ক্ষাথী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার বারমারী নন্নী তিনআনী মহাসড়কের বেকিকুড়া কাজীবাড়ি মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ পশ্চিম সমেশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এসময় আলী আকবর (২৪) নামের আরেকজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সোহাগ ও তার বন্ধু আলী আকবর মিলে মোটরসাইকেলযোগে বারমারী বাজার থেকে নন্নী তিনআনী মহাসড়ক হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেকিকুড়া কাজীবাড়ি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করেন। সেইসাথে আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com