1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ২১০ পিস ইয়াবাসহ পিচ্চি খোকনের সহযোগী শহিদুল আটক

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : দাদন ব্যবসায়ী ও মাদকের ডিলার হাসানুজ্জামান খোকন ওরফে পিচ্চি খোকন ফেনসিডিলসহ গ্রেফতারের পর একদিনের ব্যবধানে তার অপর সহযোগী শহিদুল ইসলামকে (৪২) আটক করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (১২ আগষ্ট) রাত নয়টার দিকে শহরের আড়াইআনী বাজার থেকে ২১০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই সুমন ও এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আড়াআআনী বাজার চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জেলখানা রোড মহল্লার বাসিন্দা শহিদুল ইসলামকে আটক করে তার দেহ তল্লাশী করলে ২১০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে জব্দকৃত ইয়াবাসহ তাকে থানা হেফাজতে নিয়ে মাদক কারবারী হিসেবে গ্রেফতার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে এএসআই আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, খোকনের অন্যতম এ সহযোগী দাদন ব্যবসার পাশাপাশি কিছুদিন যাবত মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিল। খোকন ও শহিদুলসহ একটি বড় সিন্ডিকেট বর্তমানে মাদক পাচারের স্থানীয়ভাবে বড় ডিলার।

উল্লেখ্য, জনতার হাতে ২৮ বোতল ফেনিসিডিলসহ অটোচালক আটকের মামলায় সম্পৃক্ত থাকায় ১১ আগস্ট রাতে গ্রেফতার করা হয় খোকনকে। এর আগে গত ১৯ এপ্রিল ফেনসিডিলসহ গোয়েন্দা পুলিশের হাতে আটক হয় খোকন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com