1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

দিনাজপুরে পেঁয়াজের দাম বাড়লো কেজিতে ৬ টাকা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ আগস্ট, ২০২২

দিনাজপুর: দুইদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৬ টাকা। প্রকার ভেদে ২২ টাকার পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।

শনিবার (১৩ আগস্ট) সকালে হিলির পেঁয়াজ বাজার ঘুরে জানা যায়, গত দুইদিন আগে পাইকারি বাজারে যে পেঁয়াজ বিক্রি হয়েছিলো ২২ টাকা কেজি, আজ তা বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে। আবার খুচরা ব্যবসায়ীরা তা বিক্রি করছেন ৩০ টাকা কেজি দরে। হঠাৎ দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘গত বুধবারে ২২ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজ দেখছি ২৮ টাকা কেজি। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের কি হবে?

হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলেও পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। ২২ টাকার পেঁয়াজ আজ বিক্রি করছি ২৮ টাকা কেজি দরে। ডলারের দাম উঠানামা করায় পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com