1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ আগস্ট, ২০২২

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে ফাতেমাতুজ্জহুরা নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার জানকিখিলা এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আব্দুল কুদ্দুসের মেয়ে।
জানা গেছে, সকালে বাড়ির উঠানে খেলা করছিল শিশু ফাতেমাতুজ্জহুরা। এসময় সবার অজান্তে খেলাধূলা অবস্থায় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে জনৈক হাছেন আলীর পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com