1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

যশোরে পুত্রের দায়ের কোপে পিতার লিঙ্গ কর্তন 

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ আগস্ট, ২০২২
যশোর : যশোরের ঝিকরগাছায় পুত্রের দায়ের কোপে পিতার লিঙ্গ কর্তনের ঘটনা ঘটনা ঘটেছে। গত সোমবার (৮ই আগস্ট) সকালে উপজেলার বড় পোদাউলিয়া গ্রামে ঘটে। স্পর্শকাতর এ ঘটনায় নিজের সম্মান বাঁচাতে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন অসহায় পিতা।
ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার দিন সকালে পারিবারিক কাজ নিয়ে পিতা পুত্রের মাঝে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে পিতা সোহরাব কামারের মাথায় দায়ের কোপ মারেন ছেলে ইকবাল হোসেন।
এ ঘটনায় পিতা সোহরাব কামারের মাথায় ৫টি সেলাই দিতে হয়। একই দিনে ঘটে যাওয়া ঘটনার সূত্র ধরে আবারও পিতা পুত্রের বাকবিতন্ডা হলে ছেলে ইকবাল হোসেন পিতার দিকে দা নিয়ে তেড়ে এসে কোপ মারলে পিতা সরে যাওয়ায় দায়ের কোপ পিতার লিঙ্গে আঘাত করে। পর মুহূর্তে লজ্জাজনক ঘটনাটি ধামাচাপা দিতে বাড়িতে ডাক্তার এনে সোহরাব কামারের চিকিৎসা দেন পরিবারের সদস্যরা।
রাত পার না হতেই এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে জনমনে একটা চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়েছে। সর্বত্রই আলোচনা বিরাজ করছে ছেলে কর্তৃক পিতার লিঙ্গ হারানোর বিষয়টি নিয়ে। ঘটনাটি লজ্জাজনক হওয়ায় সোহরাব কামারের ছেলে পিতার কাছে ক্ষমা প্রার্থনা করে লোকলজ্জার ভয়ে নিজ বাড়িতে মুখ লুকিয়ে আছে বলে জানান স্থানীয়রা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com