1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কুয়াকাটায় পর্যটকদের সঙ্গে অসদাচরণের দায়ে বাস চালককে জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ আগস্ট, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় পর্যটকদের সাথে অসদাচরণের অভিযোগে রুদ্র-তুর্জ নামের একটি বাসের চালককে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার দুপুরের দিকে পটুয়াখালী জেলা সহকারী কমিশনার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা কুয়াকাটা চৌরাস্তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রুদ্র-তুর্জ নামের একটি বাসে বরিশাল থেকে কয়েকজন পর্যটক কুয়াকাটার উদ্দেশ্যে টিকেট কাটে। কিন্তু ওই পর্যটকদের বাসে বসার জন্য সিট না দিয়ে দাড় করিয়ে নিয়ে আসে। এসময় পর্যটকরা বসার স্থান চাইলে তাদের সাথে খারাপ আচরণ করে বাসের চালক ও সুপারভাইজার। পরে কুয়াকাটায় পৌছে পর্যটকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি ওই বাসের চালক নুরুন্নবী (৫২) কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার রুনাল্ট চাকমা বলেন, পর্যটকদের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিতদের জিজ্ঞেস করলে ঘটনার সত্যতা পাই। এছাড়াও এই বাসে অন্য যাত্রীদের সাথেও খারাপ আচরণ করা হয়েছে। তাই বাস চালককে জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে।

এসময় তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশে সার্বক্ষণিক পর্যটকদের সুবিধায় কুয়াকাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com