1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নীলফামারীতে শতভাগ হেলমেট নিশ্চিতকল্পে পুলিশের বিশেষ অভিযান

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
সাগর আলী, নীলফামারী : রংপুর রেঞ্জ ডিআইজি মহোদয়ের আদেশক্রমে নীলফামারী জেলার ডোমার উপজেলায় শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে।
রোববার (১৪আগষ্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডোমার পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এ অভিযান করা হয়।  ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী’র নেতেৃত্বে ট্রাফিক ইন্সপেক্টর মোকারম হোসেন সরকার, এসআই আনিছুজ্জামান, টিএএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স  অভিযানে অংশ গ্রহন করেন। অভিযানে মোটর সাইকেলের চালক ও আরহীর হেলমেট না থাকার কারণ, চালকসহ তিন জন আরহী এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকার কারণে ১০জন ব্যক্তির বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।
জানতে চাইলে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী বলেন, হেলমেট ছাড়া কেউ মটর সাইকেল চালালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা সহ জীবনহানি হতে পারে। সে সাথে গুরুত্বরভাবে অঙ্গহানি হতে পারে। পুলিশের ভয়ে নয়, নিজের সুরক্ষা এবং পরিবারের নিকট সুস্থভাবে ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করতে পরামর্শ প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com