1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যলয়ে উপজেলা ও পৌর কৃষক লীগের আয়োজনে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা কৃষক লীগের সভাপতি আখতাউর রহমান হারুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ কৃষক লীগ পটুয়াখালী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আলী হোসেন হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পটুয়াখালী কৃষক লীগের সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, পটুয়াখালী জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসাইন।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে তামিমা বিথী, পৌর কৃষক লীগের সভাপতি এসএম মুতুল্লাহ সৌরভ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, নীলগঞ্জ ইউনিয়নের কৃষক লীগের সভাপতি মিজান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দোলন ঢালি।

সভা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্টে শাহাদতবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন পৌর কৃষক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ সোয়েবুর রহমান সোয়েব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com