1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

উত্তরায় গার্ডার ভেঙে প্রাইভেট কারের ৪ যাত্রী নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

ঢাকা: রাজধানীর উত্তরার জসিমউদ্দীন রোডে র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’র (বিআরটি) প্রকল্পের গার্ডার ভেঙে পড়ে প্রাইভেট কারে থাকা শিশুসহ চার যাত্রী নিহত হয়েছেন। প্রাইভেট কারটিতে ৫ জন ছিল বলে জানা গেছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলের দিকে গার্ডারটি ভেঙে একটি প্রাইভেট কারের ওপর পড়ে। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের রেজিস্টেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২২৬০০৮।

স্থানীয়রা জানান, বিআরটি প্রকল্পের কাজে যখন গার্ডার সরানো হয় তখন আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার কথা। কিন্তু জসিমউদ্দীন রোডের এই এলাকায় এ ধরনের ভারী বস্তুর কাজ দীর্ঘদিন হলেও প্রকল্প কর্তৃপক্ষ নিরাপত্তা দেয়নি। এ রোডে মোটরসাইকেল, প্রাইভেট কার প্রতিনিয়তই যাতায়াত করে। নিরাপত্তা না থাকায় প্রাইভেট কার গার্ডারের নিচে চাপা পড়েছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নিবন্ধন অনুযায়ী গাড়িটির মালিকের নাম মো. নূর ইসলাম। পিতার নাম তাঁরা চাঁন মণ্ডল।

নিহতরা হলেন- মো. রুবেল (৫০), ঝর্ণা (২৮), জান্নাত (৬) ও জাকিয়া (২)। এ ছাড়া এ ঘটনায় আরও ২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেলে আড়ংয়ের শো-রুমের সামনে বিআরটি প্রকল্পের এলিভেটেট এক্সপ্রেসওয়ের গার্ডার ক্রেন দিয়ে সরানোর সময় নিচে পড়ে যায়। গার্ডারটি একটি প্রাইভেট কারের ওপরে পড়ে।

পুলিশ ধারণা করছে, নিহতরা সবাই একই পরিবারের। গার্ডার সরিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করার পর ওই চার জনের মরদেহ পাওয়া যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com