1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইতিহাস গড়ে শেষ ১৬তে মেক্সিকো

  • আপডেট টাইম :: বুধবার, ১ জুলাই, ২০২৬

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে পা রেখেছিল তারা। আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো প্রমাণ করল, কেন তাদের এখনো কেউ হারাতে পারেনি। ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের দাপুটে জয়ে শেষ ১৬ নিশ্চিত করল মেক্সিকানরা।

আজতেকা স্টেডিয়ামে রাউন্ড অফ ৩২ এর ম্যাচে মুখোমুখিহয়েছিল স্বাগতিক মেক্সিকো ও লাতিন আমেরিকার দেশ ইকুয়েডর। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও বজ্রপাত ও তীব্র বৃষ্টির কারণে শুরু অয় সকাল ৮টায়।

খেলা শুরুর পর থেকেই একের পর এক আক্রমণে ইকুয়েডরকে বিপর্যস্ত করেছে মেক্সিকো। বেশ কিছু গোলের সুযোগ এলেও এখনো বল জালে জড়াতে পারেনি স্বাগতিকরা।

২২ মিনিটে ভাঙল ডেডলক। হুলিয়ান কুইনোনেসের দুর্দান্ত এক গোলে ম্যাচে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

কাউন্টার অ্যাটাকে মাঝমাঠে বল পান কুইনোনেস। একাই বল নিয়ে চলে যান প্রতিপক্ষের ডি বক্সে। রকেট গতির ডান পায়ের শটে বল জালে জড়ান।

লিড নেওয়ার কয়েক মিনিট পর আবারও মেক্সিকোর গোল। ৩১ মিনিটে বল জালে জড়ালেন রাউল হিমেনেজ। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেক্সিকো।

দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শেষ ১৬তে চলে গেল মেক্সিকো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com