1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের যৌথউদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতি, ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান চালক ইউনিয়ন, বাস-কোচ মালিক সমিতি ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনসমূহের যৌথউদ্যোগে শহরের নিলামপট্টি এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাক, ট্যাংকলড়ি ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি অরুণ চন্দ্র সরকার। এসময় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, নাকুগাঁও আমদানী-রফতানীকারক সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, পুজা উদযাপন পরিষদ এর যুগ্মসাধারণ সম্পাদক বিবেক সাহা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com