1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে সিঁধ কেটে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার দায়ে স্বামী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে নিজ ঘরে সিঁধ কেটে ঢুকে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় স্বামী জাহের আলীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বড় গোল্লারপাড় গ্রামে এ হত্যাকা-ের ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, দক্ষিণ রানীগাঁও গ্রামের শামছুল হকের কন্যা শাহনাজ পারভীন (৪২) এর সাথে বাড়ির কাছাকাছি বড় গোল্লারপাড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ডাব বিক্রেতা জাহের আলীর (৩০) বিয়ে হয় প্রায় এক বছর আগে। এর আগে জাহের আলী প্রথম বিয়ে করলে এক ছেলে রেখে দু’জনের তালাক হয়। আবার শাহনাজ এর তিন সন্তান রেখে পরপর দুইটি বিয়ে বিচ্ছেদ ঘটে। ফলে জাহের-শাহনাজ এর এ সংসার ছিল দ্বিতীয়-তৃতীয়। বিয়ের পর থেকেই সংসারে বনিবনা ছিল না তাদের। শাহনাজ এক সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতে শ্বাশুুড়ি-ননদের সাথে থাকলেও স্বামী জাহের আলী জামালপুরে ডাবের ব্যবসা করতেন।

সোমবার দিবাগত রাতে শাহনাজ তার চার বছর বয়সী কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বামী জাহের আলী নিজ ঘরের সিঁঁধ কেটে প্রবেশ করে এবং ওড়না পেচিয়ে ঘুমন্ত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। সকালে শাহনাজের পিতা মেয়েকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে শাহনাজের দেবরকে ডেকে সিঁধ দিয়ে ঘরে পাঠান। পরে দরজা খোলে শাহনাজের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বামীসহ অন্যান্য স্বজন এবং থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফরোজা নাজনীন। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাহের আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com