1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঈশ্বরগঞ্জে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আ’লীগের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও জঙ্গিবাদের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপ‌জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সভার আয়োজন করে।

সভায় নেতারা ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার ন্যাক্কারজনক ঘটনাটি উল্লেখ করে বলেন, দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে একযোগে হামলা চালায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের মদদপুষ্ট জঙ্গি সংগঠনের জেএমবির সদস্য। তারা দেশের মানুষের জীবন নিয়ে মরণ খেলায় মেতে উঠেছিলেন। যে কারনে মানুষ বিএনপি-জামায়াতের এই জঙ্গিবাদকে চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে। বর্তমানেও সেই বিএনপি-জামাত এ ধরনের ঘটনা ঘটানোর জন্য পুনরায় চেষ্টা করে যাচ্ছে তাই এদের এমন কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপ‌তি জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম রফিক, বজলুর রহমান, ড. উৎপল কুমার সরকার, সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম প্রদীপ, আবু বকর ছিদ্দিক দুলাল ভূইয়া, হারুন-অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, এড. এমদাদুল হোসেন, সহ-দফতর সম্পাদক রুহুল আমিন রাহুল, প্রচার সম্পাদক পলাশ গুণ, সহ-প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম।

এছাড়াও উপজেলার সকল সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা কর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com