1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কলাপাড়ায় যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর লেখা ৩ বইয়ের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় যুক্তরাজ্য প্রবাসী লেখক মো: মঞ্জুর আহমেদের রম্য ও কাব্যগ্রন্থ অভিমানী, শতরঙে রম্য ও স্মৃতির পাতায় লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহীদুল হক এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।

কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি এসকে রঞ্জন, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, সহ-সভাপতি রাসেল কবির মুরাদ এবং কলাপাড়া সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক গৌতম হাওলাদার, অনুষ্ঠান শেষে লেখকের মুক্তিযোদ্ধাদের স্বরনে রচিত কবিতা আবৃত্তি করেন লেখকের সহপাঠী এস এম মনিরুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, সুব্রত ভট্টাচার্য, মিলন তালুকদার, বাবুল বেন্ডার প্রমুখ।

এসময় লেখক মো: মঞ্জুর আহমেদ বলেন, আমি কলাপাড়ার বালিয়াতলী ইউপির বীর মুক্তিযোদ্ধা শহীদ সিপাহি আবদুল মোতালেব(ইপিআর) বীর বিক্রম’র পুত্র। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি লেখালেখি পছন্দ করতাম। আমি যুক্তরাজ্যে থাকলেও আমার সকল অস্তিত্ব এই বাংলাদেশে পড়ে রয়েছে। আমি চেষ্টা করেছি, আমার এই বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মাটি ও মানুষের কথা এবং বাংলাদেশের কৃষ্টি ও কালচার তুলে ধরতে, আমি মনেপ্রাণে বিশ্বাস করি আমার এই বই পড়ে যদি মানুয একটি অক্ষর শিখেও উপকৃত হতে পারে এটাই আমার স্বার্থকতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com