1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

চাটমোহরে নৌকায় অশ্লীল কার্যকলাপ: নারী-কিশোরসহ আটক ১৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

পাবনা: পাবনার চাটমোহরে নৌকার মধ্যে অশ্লীল কার্যকলাপের অভিযোগে নারী-কিশোরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) মধ্যরাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নাজিম উদ্দিন (১৯), হাসু আহমেদ (২২), আজমত হোসেন (২৪), শাকিল আহমেদ (১৯), সোহেল হোসেন (২১), আব্দুল কাদের (১৯), সোহান হোসেন (১৯), রফিকুল ইসলাম (১৯), আলাউদ্দিন (১৯), শাকিল হোসেন (১৮), মধু ইসলাম (১৫), নিসাবা বেগম কিরণ (২৪), আয়শা পারভীন (১৬), রাশেদুল ইসলাম (৩২) ও জহুরুল ইসলাম (২৭)।

পুলিশ জানায়, ভাঙ্গুড়া উপজেলার একদল কিশোর নাটোর থেকে তিনজন নারীকে ভাড়া করে নৌকার মধ্যে আনন্দ ফুর্তির উদ্দেশ্যে বের হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৌকার ভেতর অশ্লীল কার্যকলাপ চলাকালীন ১৫ জনকে আটক করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে উঠে উঠতি বয়সের যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com