1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া গ্রাম থেকে তাইজুদ্দিন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) ভোররাত চারটার দিকে তার নিজ বাড়ি থেকে আটকের পর স্বীকারোক্তি অনুযায়ী শহরে তারই ভাড়া করা বাসা থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারত সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া গ্রামের ইব্রাহিম খলিল এর ছেলে তাইজুদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারই দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের চরপাড়া মহল্লায় ভাড়া বাসায় অভিযান চালানো হয়। অভিযানকালে বালিশের নিচে রাখা ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃত তাইজুদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও ভারতীয় গরু ও সুপারিসহ নানা চোরাকারবারী ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com