1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি বন্ধ, যাত্রী যাতায়াত সচল

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : সনাতন ধর্মাবলম্বীদের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও সাপ্তাহিক ছুটির কারণে বেনাপোল বন্দরে দুই দেশের মধ্যে দুই দিন আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (১৮ই আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। এদিকে শুক্রবারও সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে বন্দরের কার্যক্রম।
বেনাপোলের ওপারে পেট্রাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় শত শত পচনশীল পণ্যসহ বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে আছে বিভিন্ন পার্কিংয়ে। কাস্টমস কর্তৃপক্ষ বন্দরের ভেতর বিভিন্ন পণ্য চালান পরীক্ষণ কাজ আগাম সম্পন্ন করছেন।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী শনিবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন জানান, শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বেনাপোল বন্দরের সঙ্গে ভারতের পেট্রাপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ আছে।শনিবার সকাল থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com