1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শ্রীবরদীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২০ আগস্ট, ২০২২

শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীতে আগুনে পুড়ে ইসমাইল হোসেন নামে চার বছরের এক শিশু মারা গেছে। শুক্রবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারারচর বলদিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওই শিশুর বাবার নাম আমিন মিয়া। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ‌্যার পর বসত ঘরের পাশে গোয়াল ঘরে মশা তাড়ানোর জন‌্য আগুন জ্বালানো হয়। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে গোয়াল ঘর থেকে বসত ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ইসমাইল ঘরে আটকা পড়ে। আগুনে পুড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে দুটি বসত ঘর ও একটি গোয়াল ঘর পুড়ে যায়। এ সময় একটি শিশু সবার অজান্তে ঘরের ভেতর আটকা পড়ে আগুনে পুড়ে মারা গেছে।

শিশুটির মা জানান, আগুন লাগার পর তিনি ইসমাইলকে ঘর থেকে বের করে আনেন। এরপর ঘরের অন‌্যান‌্য জিনিসপত্র সরাচ্ছিলেন। কিন্তু কখন যে আবার ইসমাইল ঘরে ঢুকেছে তিনি বুঝতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com