1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ঝিকরগাছায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ 

  • আপডেট টাইম :: রবিবার, ২১ আগস্ট, ২০২২
যশোর : ঝিকরগাছার পল্লীতে ৮ ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলবাড়িয়া এলাকায়। ধর্ষক ইমরান হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের সায়েম হোসেনের ভায়রাপো ও শার্শা উপজেলার রামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
জানা গেছে, শার্শা উপজেলার রামপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ইমরান হোসেন পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন ধরে ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামে তার খালু সায়েমের বাড়িতে বসবাস করে আসছে। দীর্ঘদিন জগনন্দকাটি গ্রামে বসবাসের ফলে পার্শ্ববর্তী কুলবাড়িয়া এলাকার এক ৮ম শ্রেণীর ছাত্রীর সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে লম্পট ইমরান ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে সে বিয়ে করতে অস্বীকার করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে কুলবাড়িয়া এলাবাসী লম্পট ইমরান হোসেন কে ওই রাতেই হাতেনাতে ধরে ফেলে।
এসময় লম্পট ইমরান হোসেনের নানা শার্শা উপজেলার টেংরা গ্রামের হোসেন সরদার ও তার খালু ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের সায়েম হোসেন স্থানীয় গ্রাম্য মাতব্বরদের মোটা অংকের টাকা দিয়ে ম্যানেজ করে রাতের আঁধারেই ছাড়িয়ে নিয়ে যায়।
এদিকে ধর্ষণের স্বীকার ভিকটিমের পরিবার দরিদ্র  ও অসহায় হওয়ায় ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।
এ বিষয়ে ইমরান হোসেনের নানা শার্শা উপজেলার টেংরা গ্রামের হোসেন সরদার বলেন, মেয়েটার ভবিষ্যতের জন্য আমরা টাকা দিয়েছি। মেয়েটার পরিবার টাকা না পেলে আমরা কি করবো।
এ ব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্তর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন. আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এবং ভিকটিমের পরিবার ন‍্যায় বিচার পাবার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com