1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২২ আগস্ট, ২০২২

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিদ্যুতায়িত হয়ে নবিজুল ইসলাম পচা (৫৫) নামের এক মৎস্য শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বিহাড়ীপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সে নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকার মৃত জোনাব আলীর পুত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নবিজুল বিহাড়ীপাড়ের রেজাউল হকের পুকুরে শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ দুপুরে সেই পুকুরে মাছ ধরতে যায়। পুকুরের উপরে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তাড়ে বিদুতায়িত হয়ে ঘটনাস্থলের মারা যান তিনি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, নিহত নবিজুলের মরদেহ আমরা থানায় নিয়ে আসি। ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মরদেহ প্রেরনের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com