1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপু‌রে বাজার নিয়ন্ত্রণে অ‌ভিযান, জ‌রিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২২ আগস্ট, ২০২২

শেরপুর: শেরপু‌রের শ্রীবরদী‌তে মূল‌্য তা‌লিকা না থাকা ও ভেজাল পণ‌্য বি‌ক্রি করার অ‌ভি‌যো‌গে আট ব‌্যবসায়ী‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর।

সোমবার (২২ আগস্ট) বি‌কে‌লে উপ‌জেলার বি‌ভিন্ন বাজা‌রে অ‌ভিযান চা‌লি‌য়ে এসব জ‌রিমানা আদায় ক‌রেন জেলা ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের সহকা‌রি প‌রিচালক রু‌বেল আহ‌মেদ।

ভোক্তা অ‌ধিদপ্তর সূ‌ত্রে জানা যায়, স্থানীয়‌দের দেওয়া ত‌থ্যের ভি‌ত্তি‌তে শ্রীবরদী বাজা‌রের বি‌ভিন্ন দোকান অ‌ভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় শ্রীবরদী প‌শ্চিম বাজার এলাকায় মোস্তফা স্টো‌রে মোড়কজাত প‌ণ্যে এমআর‌পি না থাকায় তিন হাজার, ভেজাল পণ‌্য বিক্রয়ের জন‌্য পাঁচ হাজার, মিজান স্টো‌রে মোড়কজাত প‌ণ্যে এমআর‌পি না থাকায় তিন হাজার ভেজাল পণ‌্য বিক্রয়ের জন‌্য সাত হাজার, চাউলহা‌টি এলাকায় সা‌দিদ এন্টারপ্রাই‌জে মূল‌্য তা‌লিকা না থাকায় দুই হাজার, সিফাত এন্টাপ্রাই‌জে মূল‌্য তা‌লিকা না থাকায় দুই হাজার ও ক‌লেজ রোড এলাকায় রহমান মাইক এন্ড ব‌্যাটারি হাউ‌জে ভেজাল পণ‌্য বি‌ক্রি করায় পাঁচ হাজারসহ মোট ২৭ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, পরবর্তী‌তে তা‌দের নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com