1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে যৌতুক নির্যাতন মামলায় পুলিশ কনস্টেবল স্বামীর কারাদন্ড

  • আপডেট টাইম :: সোমবার, ২২ আগস্ট, ২০২২

শেরপুর: শেরপুরে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে নির্যাতনের এক মামলায় আল-আমিন (৩০) নামে এক পুলিশ কনস্টেবল স্বামীর কারাদন্ড হয়েছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান ওই রায় ঘোষনা করেন। রায়ে আল-আমিনের উপস্থিতিতে তাকে সংশ্লিষ্ট আইনের ১১ (গ) ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আল-আমিন নকলা উপজেলার পশ্চিম নকলা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে ও রাজধানী ঢাকার ডিএমপিতে কর্মরত পুলিশ কনস্টেবল।

রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ২৪ জুন আল-আমিন কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে ফিরে স্ত্রী ২ সন্তানের জননী মিনারা বেগমের কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মিনারা মৃত পিতার কষ্টের সংসার থেকে যৌতুকের দাবি পূরণে অস্বীকার করলে আল-আমিন তাকে পিটিয়ে আহত করে।

পরে হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে ২৭ জুন আল-আমিন ও তার মা আনোয়ারা বেগমকে আসামী করে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মিনারা বেগম। তদন্ত শেষে পরের বছরের ১ এপ্রিল একমাত্র আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার তৎকালিন এসআই রাজীব ভৌমিক। ওই মামলায় বিচারিক পর্যায়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারী অভিযোগ গঠন করা হয় এবং বাদীনি-ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ১৭ জুলাই উভয় পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com