1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলায় ট্রাক চাপায় পিতা পুত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
নকলা (শেরপুরে) : শেরপুরের নকলায় পুত্রকে স্কুলে নেওয়ার পথে ট্রাকের চাপায় পিতা পুত্র নিহতের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার পৌনে ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা হাসপাতাল রোডে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হানিফ উদ্দিন (পিতা) নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকার মৃত আজিমদ্দিনের পুত্র ও পুত্র পিয়াস রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেনির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, নকলা শহরের উকিলপট্টির রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেনিতে পড়াশুনা করে পিয়াস। প্রতিদিনের মত বাড়ি থেকে বাই সাইকেলের পিছনে বসিয়ে হানিফ তার পুত্র পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসে। সকাল পৌনে ৮টার দিকে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পিছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রে ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন। এসময় বাই সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস।

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, সকাল পৌনে ৮টার দিতে নকলা হাসপাতাল রোডে একটি দূর্ঘটনা ঘটে। এতে হানিফ নামের একজন ঘটনাস্থলেই মারা যান ও তার পুত্র পিয়াসকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সেখানে সেও মারাযান। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। চালক পলাতক। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com