
তিনি অভিযোগ করে জানান, ‘ভবন হস্তান্তরের আগে ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের ভবনের কোনো কিছুই ব্যবহার করতে দেয় নি। যার ফলে আমরা তদারকি করতে পারে নি কিসে কিসে সমস্যা। হস্তান্তরের পর আমরা দেখতেছি ভবনের যে পশ্চিম দিকের ওয়াশব্লক রয়েছে সেটি কোনো কাজই করে না। বৈদ্যুতিক পাম্প দিয়ে পানির ট্যাংকিতে পানি উঠালে পশ্চিম দিকের ওয়াশব্লক পুরোই ভিজে যায়। দেয়াল দিয়ে পানি চুইয়ে চুইয়ে পড়ে। যার কারণে নতুন ভবনের দেয়াল ড্যাম হয়ে নষ্ট হয়ে যাচ্ছে।
এছাড়া বাথরুমের যে সামগ্রীগুলো লাগানো হয়েছে একেবারেই নিম্ন মানের। স্যানিটেশন ব্যবস্থায় যে পাইপগুলো লাগানো হয়েছে সেগুলো খুবই নিম্ন মানের। যার ফলে ভবন হস্তান্তরের পাচ মাসের মধ্যে এগুলো অকেজে হয়ে পড়েছে।’
তিনি আরো জানান,‘আমি এই বিষয়ে একাধিকবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফোন দিলে ফোন রিসিভ করে না। বাধ্য হয়ে শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলীকে ফোন দেই তিনি ঠিক করার আশ্বাস দিলেও এপর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নি। যার ফলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী কেউই বিদ্যালয়ের ওই ওয়াশব্লকটি ব্যবহার করতে পারছে না।’