1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মূল্য তালিকা না থাকায় ঝিনাইগাতীতে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

ঝিনাইগাতী (শেরপুর) : সারের মূল্য তালিকা না থাকায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে শেরপুরের ঝিনাইগাতীতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ।

জানা গেছে, চলতি মৌসুমে সারের কৃত্রিম সংকট ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ। অভিযানকালে সদর বাজারের শিমুল মিয়ার সারের দোকান ও কুচনীপাড়া বাজারের সোহান মিয়ার সারের দোকানে মূল্য তালিকা টাঙানো না থাকায় শিমুল মিয়াকে ২ হাজার ৫শ টাকা এবং সোহান মিয়াকে ২ হাজার ৫শ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করে ভবিষ্যতে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ করার প্রতি আহ্বান জানানো হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, সার ক্রয়ের আগে ক্রেতা অবশ্যই ক্রয় রশিদ সংগ্রহ করতে হবে। সারের খুচরা মূল্য প্রতিবস্তা ইউরিয়া ১ হাজার ১শ টাকা, পটাশ ৭৫০ টাকা, ডিএপি ৮শ টাকা ও টিএসপি ১ হাজার ১শ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com