1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

৬০ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ও অপারেশন কার্যক্রম চালু

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ৬০ বছর পর সরকারিভাবে এই প্রথম চালু হল সিজার ও অপারেশন কার্যক্রম।

মঙ্গলবার (২৩ আগস্ট) এক প্রসূতি মহিলা সিজারের মধ্যমে মেয়ে সন্তান প্রসব করে। আর এতেই মহাখুশি সেবা নিতে আসা রোগীর স্বজনরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এসেছে যুগান্তকারী পরিবর্তন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নূরুল হুদা খানের প্রচেষ্টায় চালু হয়েছে অস্ত্রপচার কার্যক্রম। এ চিকিৎসা ব্যবস্থা চালু হওয়ায় আনন্দিত উপজেলার সকল মানুষ। এর ফলে উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাসকারী গর্ভবতী মায়েদের আর শহরের হাসপাতাল ও ক্লিনিকের উপর নির্ভর করতে হবে না।

উপজেলার জাটিয়া ইউনিয়নের মালিয়াটি গ্রামের মোঃ শফিকুল ইসলামের স্ত্রী মোছাঃ রুবিনা খাতুন এর সিজারের মাধ্যমে অস্ত্রপচার কার্যক্রম চালু করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হুদা খান। তাকে সহযোগিতা করেন আবাসিক মেডিকেল অফিসার জুনিয়র কনসাল্ট্যান্ট (গাইনী) ডা. শারমিন আক্তার, (এনেস্থিসিয়া) ডা. আফরোজা শাহীন, ডা. সুমি, ডা. সায়মা, আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমিত কুমার বসাক, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. দোলন, মেডিকেল অফিসার ডা. জাহিদ, নার্সিং সুপারভাইজার শিপ্রা রাণী এবং অন্যান্য মিডওয়াইফ বৃন্দ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হুদা খান বলেন, মাননীয় সাংসদ ফখরুল ইমাম মহোদয়ের আগ্রহের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তার নেতৃত্বের বলে যা সম্ভব নয় তা করতে আমরা পিছপা হচ্ছি না। সকলের দোয়া চাই, যেন আপনাদের নতুন এম্বুলেন্স আয়োজন করাসহ আরো ভাল কোন পদক্ষেপের সাথে আমার অংশগ্রহণ থাকতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com