1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

প্রবাসে থাকা স্বামীর সর্বস্ব নিয়ে অন্যের হাত ধরে পালালো ২ সন্তানের জননী

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : সৌদিতে প্রবাসে থাকা স্বামীর পাঠানো টাকা, স্বর্ণের গহনা, জামা-কাপড় এমনকি প্রবাসের ঘাম ঝড়ানো টাকায় এদেশে কেনা মোটরসাইকেল বিক্রি করে সেই টাকাসহ সব হাতিয়ে অন্যের হাত ধরে উধাও হয়েছে দুই সন্তানের জননী।

শেরপুরের নালিতাবাড়ীতে ঘটে যাওয়া এমন ঘটনায় সমালোচনার ঝড় ওঠেছে। সমস্যার প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন প্রবাসীর মা সাজেদা বেগম।

অভিযোগের প্রেক্ষিতে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার নয়াবিল গ্রামের জিন্নাহ মিয়ার কন্যা আয়শা সিদ্দিকা স্মৃতির (২৮) সাথে গোজাকুড়া গ্রামের মৃত নাজমুল আহসানের ছেলে শামীম আহসান (৩২) এর ২০১২ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর ২০১৬ সালে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে ঋণধার করে সৌদিতে চলে যান শামীম। শামীম প্রবাসে যাওয়ার পর স্ত্রী স্মৃতি এক কন্যা ও পুত্রকে নিয়ে প্রথমে শাশুড়ির সাথে শহরে ভাড়া বাসায় থাকলেও বনিবনা না হওয়ায় পিত্রালয়ে চলে যায়।

এদিকে প্রবাসে যাওয়ার পর পর্যায়ক্রমে ঋণের টাকা পরিশোধ ছাড়াও বিভিন্ন সময় স্ত্রীর নামে প্রায় সাড়ে সাত লাখ টাকা এবং প্রায় আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার পাঠায় শামীম। ছুটিতে এসে প্রবাসের টাকায় প্রায় দেড় লাখ টাকা মূল্যের হাঙ্ক মোটরসাইকেল কিনে তাও রেখে যান শ্বশুরবাড়িতে স্ত্রীর কাছে।

কিন্তু স্ত্রী স্মৃতি গেল প্রায় দেড় বছর যাবত জামালপুরের যুবক নালিতাবাড়ীতে যত্ন প্রকল্পে কর্মরত নয়াবিল ইউনিয়নের দায়িত্বে থাকা আল আমিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্মৃতি একই প্রকল্পে মাঠকর্মী হিসেবে কর্মরত থাকার সুবাধে পরকীয়ায় জড়িয়ে গত বছরের অক্টোবরে আল আমিনের সাথে কক্সবাজার প্রমোদ ভ্রমণেও যায় তারা। পরকীয়ার একপর্যায়ে চলতি মাসের ৯ আগস্ট দুই সন্তান রেখে স্মৃতি উধাও হয় দুই সন্তানের জনক আল আমিনের সাথে। বর্তমানে স্মৃতি-শামীম দম্পতির ঘরে থাকা দুই সন্তান এবং আল আমিনের স্ত্রী ও দুই সন্তান ও স্বজনেরা চোখের জলে দিনরাত পার করছেন। প্রবাসের ঘাম ঝড়ানো রোজগার হারিয়ে আর মা হারা সন্তানদের নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন শামীম। বিষয়টির প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন প্রবাসী শামীমের মা সাজেদা বেগম।

এ বিষয়ে খোঁজ নিতে স্মৃতির পিত্রালয়ে গেলে তার মা রশিদা বেগম জানান, স্মৃতি কোথায় গেছে তারা তা জানেন না। তবে ঢাকায় আছে বলে জানিয়ে তিনি মেয়ের জামাতার টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রবাসের সব আয় আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com