1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

কাকের ডাকে বেরিয়ে এলো নিখোঁজ নারীর পুঁতে রাখা মরদেহ!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : পাঁচদিন ধরে নিখোঁজ ছিলেন পাঁচ সন্তানের জননী নছিমা বেগম (৩৫)। অনেক খোঁজাখুঁজি আর সাধারণ ডায়েরি করে যখন ব্যর্থ প্রায় সবাই তখন কাকের ডাকে জঙ্গলের ভিতরে মাটিতে পুঁতে রাখা মরদেহের সন্ধান পেলেন স্বজনেরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গত ২০ আগস্ট শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন কাকরকান্দি ইউনিয়নের গ্রাম পুলিশ ও পূর্ব মানিককুড়া গ্রামের বাসিন্দা আমির আলীর স্ত্রী পাঁচ সন্তানের জননী নাছিমা বেগম। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন তার স্বামী আমির আলী।

এদিকে নাছিমাকে সম্ভাব্য নানা জায়গায় খুঁজে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় আধাকিলোমিটার দূরে বিশগিরিপাড়া বন বিভাগের সমতল বনে-জঙ্গলে সন্ধানে নামেন স্বজনেরা। এসময় জঙ্গলের উপরে কাকেদের ডাকাডাকি শোনে এগিয়ে আসেন নাছিমার মা গুলেরা বেগম। ঝোপের মাঝে মাটি ফুঁড়ে বেড়িয়ে থাকা মেয়ের অর্ধগলিত ও শেয়ালে কামড়ানো হাত-পা দেখে আঁতকে উঠেন তিনি। তার ডাক-চিৎকারে ছুটে আসেন অন্যরাও। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আফরোজা নাজনীনসহ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পুঁতে রাখা মরদেহ উদ্ধারে আসে সিআইডি, সিআইডি’র ক্রাইম সিন ইউনিট, র‌্যাব ও পিবিআই সদস্যরা।

নাছিমার স্বামী গ্রাম পুলিশ আমির আলী জানান, শনিবার সারাদিন সংসারের কাজ সেড়ে সন্ধ্যার আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় নাছিমা। মাথায় সামান্য সমস্যা থাকায় প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে নাছিমা আশপাশে যেতেন বলেও জানান তিনি। কিন্তু শনিবার ফিরে না আসায় এবং নিখোঁজের পাঁচদিন পেরিয়ে যাওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে বিশগিরিপাড়া বনের দিকে যেতে দেখেছেন শোনে আজ বিশগিরিপাড়া বনে তল্লাসী চালানো হয়।

নাছিমার পিতা নাদির আলী জানান, আমির আলীর প্রথম এবং দ্বিতীয় স্ত্রী একটি করে সন্তান রেখে মারা গেছেন। তৃতীয় স্ত্রী এক সন্তান নিয়ে ঢাকায় থাকেন। তার মেয়ে নাছিমা আমির আলীর চতূর্থ স্ত্রী এবং এ ঘরে পাঁচ সন্তানের জন্ম হয়েছে। এরমধ্যে বেঁচে আছে চার সন্তান। বিয়ের পর থেকেই তার মেয়ে এবং জামাতাসহ নাতিরা খুব সুখে আছে। ধারণা করা হচ্ছে, বনের আশপাশে থাকা কোন অপরাধী চক্র নাছিমাকে হত্যা করে মাটিতে পুঁতে রেখেছে।

স্থানীয় এবং পাশাপাশি দুই ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা ও নিয়ামুল কাউসার জনান, এ বনের ভিতরে একাধিক জায়গায় জুয়া এবং গাঁজার আসর বসে। ফলে এখানে অপরাধীদের আনাগোনা রয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারে থানা পুলিশ, পিবিআই, সিআইডি ও র‌্যাবের টিম ঘটনাস্থলে আছে। হত্যাকান্ডের কারণ ও অপরাধী সনাক্তে কাজ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com