1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

শেরপুরে স্কুলের টয়লেট থেকে স্কুলছাত্রের নগ্ন মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

শেরপুর : শেরপুরে একটি বেসরকারি স্কুলের টয়লেট থেকে রিমন হাসান নামে এক শিক্ষার্থীর নগ্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিমন পার্শ্ববর্তী খুনুয়া গ্রামের সাগর মিয়ার ছেলে এবং ওই স্কুলেরই অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভ্যানচালক সাগর মিয়া ও মা রশিদা বেগমের চার ছেলের মধ্যে রিমন দ্বিতীয়। গতকাল বৃহস্পতিবার দিনে বিদ্যালয়ের পরীক্ষায় অংশগ্রহণ করে রিমন। বিকেলে মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলে বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করে আবার বাইরে বের হয় সে। এরপর আর ফেরেনি। রিমন মাঝে-মধ্যেই না বলে নানা বাড়ি গিয়ে থাকতো। তাই রাত পেরিয়ে গেলেও তার বাবা-মা কোন খোঁজ নেননি।

এদিকে সকালে ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের নাইট গার্ড শেখ ফরিদ স্কুলের টয়লেটে হাত-মুখ ধুতে গিয়ে নগ্ন ও কাদামাটি মাখা অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্কুলের পরিচালককে খবর দেন। পরে তিনি পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিমনের মরদেহের সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই, সিআইডির ক্রাইমসিন ইউনিট ও ডিবি পুলিশের পৃথক টিম।

রিমনের বাবা-মা জানান, কিছুদিন ধরে পার্শ্ববর্তী একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল রিমনের। সে ওই মেয়ের সাথে ফোনে কথা বলতো।

সিআইডি পুলিশের ধারণা, রিমনের শরীরের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাকে কোন আক্রোশ বশত হত্যা করা হয়েছে।

পুলিশ বলছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com