1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ীতে মোটর গ্যারেজ মালিক নিখোঁজ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজার শাহী কবরস্থান এলাকার মোটরসাইকেল গ্যারেজ মালিক ও মোটরসাইকেল মিস্ত্রী শামিম মিয়া (৩৫) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে এলাকায়।

গতকাল বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।

প্রত্যক্ষদর্শী, নিখোঁজ শামিমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে দশটার দিকে শামিম বাড়ি যাওয়ার কথা বলে গ্যারেজ থেকে বের হন। এরপর তিনি বাড়ি ফিরে যাননি।

এদিকে বাড়ি ফিরে শ্যালক রানা শামিমের খোঁজ নিতে গেলে এখনো বাড়ি ফিরেনি বলে জানায় তার বোন হাসি। এসময় শামিমের ব্যবহৃত মোবাইল ফোনে (০১৯৪৮-৪২৩৫১৭) বারবার কল করা হলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এরপর সকালেও শামিমকে না পেয়ে তার পিতা আব্দুর রাজ্জাক শুক্রবার সকালে নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শামিমের ব্যবহৃত নাম্বারটি রাত বারোটার দিকে বন্ধ অবস্থায় সবশেষ লোকেশন শাহী কবরস্থানে পশ্চিমে নির্জন মাঠ-ডোবা নিশ্চিত করে। এসময় পুলিশ ওইসব স্থানে তল্লাশি চালিয়ে ব্যর্থ হয়।

সূত্র জানায়, সম্প্রতি একটি পুরনো ডিসকভার মোটরসাইকেল শহরের উত্তর বাজারের মোটরসাইকেল গ্যারেজ মালিক স্বপন মিয়ার কাছ থেকে কেনেন শহরের গোবিন্দনগর মহল্লার বক্কর নামে এক ব্যক্তি। মধ্যস্থতাকারী তার ছোট ভাই সুইট মোটরবাইকটির ইঞ্জিনের অবস্থা দেখতে দক্ষিণ বাজার শাহী কবরস্থান সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজ মালিক শামিমের শরণাপন্ন হন। এসময় শামীম ওই বাইকের ইঞ্জিন খোলা হয়েছে জানালে এ নিয়ে দুই গ্যারেজ মালিকের মনমালিন্য হয়। গতকাল বৃহস্পতিবার গ্যারেজ মালিক স্বপন প্রায় ২০-৩০ জন যুবক নিয়ে শামিমের গ্যারেজে গিয়ে এর কৈফিয়ত চান। পরে স্বপনের বিয়াই নুরুল আমীন তাৎক্ষণিক উভয়ের মাঝে আপোষ করে দেন।

শামীমের গ্যারেজে থাকা সহকারী ও তারই শ্যালকসহ প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় সাড়ে নয়টার দিকে ফেরার পথে স্বপন শামিমকে হুমকি দিয়ে যান। প্রায় সাড়ে দশটার দিকে শামিম বাড়ি যাওয়ার কথা বলে গ্যারেজ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে যায়নি।

গ্যারেজ মালিক স্বপন জানান, মনমালিন্যের বিষয় রাতেই মিমাংসা হয়ে গেছে। তিনি শামিমকে কোন হুমকী দেননি। অন্য কোন পক্ষ হয়তো এ সুযোগ নিয়েছে বলেও দাবী করেন তিনি।

তবে শামিম নিখোঁজের সাথে স্বপনের মনমালিন্যের যোগসূত্র আদৌ আছে কি না, পেছনে অন্য কোন ঘটনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com