1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : প্রাকৃতিক সম্পদ নষ্ট করে কয়লা তোলার চেষ্টা প্রতিহতের ঘোষণার মধ্যে দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার ফুলবাড়ী ট্রাজেডি দিবস পালিত হয়েছে।
তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং সম্মিলিত পেশাজীবী সংগঠনসহ দিবসটির স্মরণে ফুলবাড়ীসহ আশপাশের ছয় উপজেলার মানুষ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পৃথকভাবে শহীদ সালেকিন, আল আমিন ও তরিকুলের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে আগামীতে ফুলবাড়ীর কয়লা তোলার চেষ্টা প্রতিরোধের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
ভোরে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করেন তারা। ফুলবাড়ী শহরের নিমতলা মোড়ে সমাবেশ শেষে শোক র‌্যালি বের করেন সম্মিলিত পেশাজীবী সংগঠনের নেতা সাবেক মেয়র মুর্তুজা সরকার মানিক। র‌্যালি শেষে স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন এবং শপথ নেন তারা।
এর আগে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি শোক র‌্যালি বের করে। এতে সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মোশারফ হোসেন নানু এবং সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলসহ অন্যান্যরা অংশ নেন।
এছাড়াও পৃথকভাবে ফুলবাড়ী পৌরসভার মেয়র মাহমুদ আলম লিটনসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা দিবসের কর্মসূচি পালন করেছেন।
২০০৬ সালের ২৬ আগস্ট জাতীয় সম্পদ ফুলবাড়ীর কয়লা সম্পদ রক্ষার আন্দোলনে নেমে পুলিশ এবং তৎকালীন বিডিআর বাহিনীর গুলিতে সালেকিন, আল আমিন এবং তরিকুল শহীদ হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com