
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়া বাজারে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
বৃহস্পতিবার (২৫ শে আগস্ট) দুপুরে তিনি ধোবাউড়া বাজারে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের খোঁজ খবর নেন।
এ সময় উনার সাথে ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল ফজল, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক, বিএনপি নেতা কছিম উদ্দিন বিশ্বাস, আজিজুল হক, যুবদল নেতা মাসুদ সরকার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন খান, আব্দুস সোবহান, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুকু, মহানগর সেচ্ছাসেবকদলের আজহার তালুকদার রিপন, ময়মসিংহ দক্ষিণ কৃষকদলের সদস্য সচিব নাজিমুদ্দিন খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, নাজমুল আলম সহ অন্যরা।
স্থানীয়রা জানায়, গত বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে বাজারের মাছ মহল সংলগ্ন একটি তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি জুয়েলার্সের দোকান, কাপড়ের দোকান, তুলার দোকান, সুতার দোকানসহ ৯টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।