1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

ধোবাউড়ায় পিতার বিরুদ্ধে কন্যাকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি গ্রামে বাবার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় আজ শুক্রবার (২৬ আগস্ট) ধোবাউড়া থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীর ওই কিশোরীর মা। পুলিশ জানায়, মামলার বাদী ওই কিশোরীর মা ঢাকায় গৃহকর্মীর কাজ করতেন। বাড়িতে তার ৫ মেয়ে সন্তান বাবার কাছেই থাকতেন।

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে ১৪ বছরের কিশোরী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে বিকৃত মানসিকতার ওই পিতা।

পরে ভুক্তভোগী বিষয়টি রাতেই বাড়ির অন্য আত্মীয়দের জানায়। এভাবে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগীর মা ঢাকা থেকে বাড়িতে এসে ধোবাউড়া থানায় বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা করেন।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান জানান, মামলার পরপরই অভিযুক্ত পিতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে শনিবার আদালতে পাঠানো হবে। বর্তমানে আসামি থানা হাজতেই রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com