1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নালিতাবাড়ী শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানে দুধর্ষ চুরি

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দুটি দোকান থেকে স্বর্ণালংকার, মালামাল ও নগদ প্রায় ৬ লাখ টাকা চুরি হয়েছে। গত বুধবার রাতের কোন এক সময় পৌর শহরের মধ্যবাজার এলাকার গীতাশ্রী ভাণ্ডার ও লিটন ইলেকট্রনিক্সে এ চুরি হয়। এতে গীতাশ্রী ভাণ্ডার থেকে সাড়ে ৭ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা, দোকানের মালামাল এবং পাশের লিটন ইলেকট্রনিক্স থেকে নগদ প্রায় আড়াই লাখ টাকা এবং প্রায় ৬ লাখ টাকা মূল্যের মালামাল চুরি হয়।

পুলিশ ও দোকান দুটির মালিক সূত্রে জানা যা, গত বুধবার রাতের কোন এক সময় পৌরশহরের মধ্যবাজার এলাকায় গীতাশ্রী ভাণ্ডার ও লিটন ইলেকট্রনিক্সে চুরির ঘটনা ঘটে। এসময় দোকান দুটির পাশের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে দোকান দুটির চালের টিনের স্ক্রু খুলে ফেলে হয়। পরে চালের টিন সরিয়ে ভেতরে ঢুকে চোরেরা। এসময় গীতাশ্রী ভাণ্ডারের একটি আলমারী ও ৩টি ক্যাশ বাক্স ভেঙে নগদ সাড়ে ৩ লাখ টাকা, দোকানে রাখা সাড়ে ৭ ভরি স্বর্ণ ও মালামাল চুরি করা হয়।

এছাড়াও পাশের লিটন ইলেকট্রনিক্স থেকে ৬টি ক্যাশ বাক্স ভেঙে নগদ প্রায় আড়াই লাখ টাকা এবং দোকানে থাকা প্রায় ৬ লাখ টাকা মূল্যের তারের কয়েল চুরি হয়। এসময় দোকানে থাকা ৬ টি সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়। গীতাশ্রী ভাণ্ডারের মালিক ব্রজগোপাল পোদ্দার বলেন, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে দোকান গুছিয়ে বন্ধ করে বাসায় চলে যাই।

বৃহস্পতিবার সকালে এসে দেখি দোকানের পেছন দিকের চালের একটি টিন খোলা রয়েছে। পরে দোকানের একটি আলমারী, ৩ টি ক্যাশবাক্স ভাঙা এবং মালামাল এলোমেলো দেখতে পাই। এতে সাড়ে ৭ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও মালামাল চুরি হয়েছে।

লিটন ইলেকট্রনিক্সের মালিক আলী আকবর লিটন বলেন, সকালে দোকান খুলতেই দেখি মাঝের থাই সিলিং সরানো এবং চালের মাঝখানে একটি টিন খোলা রয়েছে।

পরে ৬ টি ক্যাশবাক্স ভাঙা, র‍্যাক থেকে ৬লাখ টাকা মূল্যের তারের কয়েল, মালামাল এলোমেলো ও ৬ টি সিসি ক্যামেরা ভাঙা অবস্থায় দেখতে পাই।

এ বিষয়ে জানতে চাইলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com