1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

নকলা বাইপাস থেকে গ্যারেজ মালিক শামিমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ আগস্ট, ২০২২

নকলা (শেরপুর) : নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার শাহী কবরস্থান সংলগ্ন মোটরসাইকেল গ্যারেজের মালিক শামিম মিয়াকে নকলা বাইপাস থেকে অজ্ঞান ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ আগস্ট) রাত দশটার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে অজ্ঞাতনামা হিসেবে ভর্তি করে। তার গায়ে নেভি ব্লু রঙের পাঞ্জাবি পড়া রয়েছে। পরিবারের লোকজন বলছে, নিখোঁজের সময় শামিম একই রঙের পাঞ্জাবী পড়া ছিল। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে তাকে অসৎ উদ্দেশ্যে অপহরণের পর পুলিশ এবং গণমাধ্যমের তৎপরতায় অপরাধী চক্র আত্মরক্ষায় শামিমকে আজ রাতের আঁধারে নকলা বাইপাসে ফেলে সটকে পড়ে।

নকলা হাসপাতাল সূত্র বলছে, উদ্ধারকৃত ব্যক্তি বর্তমানে অজ্ঞান রয়েছে। জ্ঞান ফিরে এলে বিষয়টি জানা সম্ভব হতে পারে। এদিকে থানা পুলিশ ওই অজ্ঞাত ব্যক্তির ছবি দেখে শামিম বলে প্রাথমিকভাবে ধারণা করেছে।

বিস্তারিত পরে আসছে……

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com