1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে অগ্নিসংযোগ আজানের জবাব দেওয়ার নিয়ম প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত একলাফে ১১ হাজার টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ

বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১৬ কোটি টাকা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ আগস্ট, ২০২২

অর্থ ও বাণিজ্য ডেস্ক : দেশের শেয়ারবাজারে গত সপ্তাহে অধিকাংশ সময় ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন হয়েছে। বিভিন্ন কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আলোচ্য সময়ে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১৬ কোটি ৭০ লাখ টাকা। শনিবার (২৭ আগস্ট) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গেলো সপ্তাহের শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ২৪০ কোটি ৩৭ লাখ ২১ হাজার টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ১০৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৫ হাজার ১৩১ কোটি ১৪ লাখ ২৩ হাজার টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৪১ হাজার ৩০৮ কোটি ২০ লাখ টাকা। সপ্তাহের শেষ দিন সিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১৯৩ কোটি ৬৭ লাখ টাকা। সপ্তাহের ব্যবধানে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৮৫ কোটি ৪৭ লাখ টাকা। দুই স্টক এক্সচেঞ্জে বা পুরো শেয়ারবাজারে বাজার মূলধন বেড়েছে ৯ হাজার ১৬ কোটি ৭০ লাখ টাকা।

ডিএসইতে গেলো সপ্তাহে ৬ হাজার ৯৩৩ কোটি ৯৩ লাখ ৪২ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৭ পয়েন্টে অবস্থান করছে।

গেলো সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে ১৬৮ কোটি ৪৩ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার টাকা লেনদেন হয়েছে।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪২ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৬৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৭২ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৭৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৫১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ১৬৫টির দর বেড়েছে, ১০৩টির কমেছে এবং ৮৩টির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com