1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

ক্ষুধার্ত অবস্থায় রাত কাটাচ্ছে শ্রীলঙ্কার শিশুরা

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : অর্থনৈতিক সঙ্কটের কারণে শ্রীলঙ্কার শিশুরা ‘ক্ষুধার্ত অবস্থায় বিছানায়’ যাচ্ছে। শুক্রবার জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের সঙ্কটে পড়তে পারে।

চলতি বছর শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ হয়ে যায়। এতে দেশটি খাদ্য, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে পারছে না। এর ফলে দেশটিতে স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের দক্ষিণ এশিয়ার পরিচালক জর্জ লারিয়া-আদজেই বলেছেন, ‘রান্নাঘরের প্রধান জিনিসগুলো কেনা অসাধ্য হওয়ায় পরিবারগুলোকে নিয়মিত খাবার বাদ দিতে হচ্ছে যা তাদেরকে সঙ্কট আরও বাড়িয়ে তুলছে।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘শিশুরা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যাচ্ছে, তাদের পরবর্তী খাবার কোথা থেকে আসবে তা নিশ্চিত নয়।’

এপ্রিল মাসে শ্রীলঙ্কা পাঁচ হাজার ১০০ কোটি ডলারের ঋণ খেলাপি হয়েছে। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে দেশটির বেলআউট আলোচনা চলছে।

জর্জ লারিয়া বলেন, ‘দক্ষিণ এশিয়া জুড়ে তীব্র অর্থনৈতিক অনিশ্চয়তা এবং মুদ্রাস্ফীতি শিশুদের জীবনকে আরও হুমকির মুখে ফেলতে পারে। আমি শ্রীলঙ্কায় যা দেখেছি তা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য সতর্কবার্তা।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com