
নালিতাবাড়ী (শেরপুর) : বর্ষা পেরিয়ে শরৎকালেও কাঙ্খিত বৃষ্টির দেখা না মেলায় সীমান্তবর্তী কৃষিপ্রধান জেলা শেরপুরে বৃষ্টি প্রার্থনা করে ইশতেস্কার নামায আদায় করেছেন মুসল্লীরা।
শনিবার (২৭ আগস্ট) সকালে জেলার নালিতাবাড়ী উপজেলার বাতকুচি ঈদগাহ মাঠে তৌহিদী জনতার আয়োজনে এ নামায অনুষ্ঠিত হয়।
নামাযে ইমামতি ও দোয়া পরিচালনা করেন নালিতাবাড়ী শহরের মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ওবায়দুর রহমান।
এর আগে আলোচনায় মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন- পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন, কাজী মাওলানা আবদুর রহমান জাওহারী, হাফেজ মোজাম্মেল হক, হাফেজ মাওলানা আবদুল বাছেদ ও মাওলানা ফকরুল ইসলাম প্রমুখ। ইশতেস্কার নামাযে পাঁচ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জেলায় চলতি মৌসুমে অন্যান্য বছরের তুলনায় এক চর্তুথাংশ বৃষ্টিপাত হয়েছে। যার ফলে প্রকৃতি থেকে জীবন সবকিছুই হুমকীর মুখে।