
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার মহিপুরে পিতার বিরুদ্ধে মেয়েকে (১৮) একাধিবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুণী পিতা দেলোয়ার (৫০) সিকদারের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। স্থানীয়রা শুক্রবার রাতেই অভিযুক্ত দেলোয়ারকে আটক করে পুলিশে সোপর্দ করে। দেলোয়ার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত এক মাস পূর্বে বিয়ের পর ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে তুলে না দেয়ায় তিনি, তার বাবা ও মা একই ঘরে বসবাস করেন। গত বৃহস্পতিবার রাতের খাবার শেষে ওই তরুণী তাদের বসতঘরের বারান্দায় ঘুমাতে যান। রাত এগারোটার দিকে দেলোয়ার ওই তরুণীর চৌকিতে গিয়ে মুখে গামছা চেপে ধরে জোরপূর্বক একাধিবার ধর্ষণ করে দেলোয়ার। লোকলজ্জার ভয়ে বিষয়টি ওই তরুণী কাউকেই জানায়নি। সবশেষ গত শুক্রবার সকালে ওই তরুণীকে বাড়িতে একা পেয়ে মুখ চেপে ফের জোরপূর্বক ধর্ষণ করে। এসময় প্রতিবেশিরা বিষয়টি দেখে ফেলে দেলোয়ারকে আটক করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আবুল খায়ের জানান, ওই তরুণীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামীকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।