1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

লিবিয়ায় সংঘর্ষে নিহত ২৩

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪০ জনের বেশি মানুষ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

এদিকে শনিবার (২৭ আগসস্ট) সংঘর্ষের ঘটনার পর দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ নাগরিকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে পুনরায় বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পরিস্থিতি শান্ত করতে লিবিয়ার সবকটি সশস্ত্র গ্রুপকে অস্ত্র বিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

২০১১ সালে নেটোর প্রত্যক্ষ মদদে দীর্ঘদিনের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর থেকে আফ্রিকার দেশটি ভয়াবহ অরাজকতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে তা সত্ত্বেও গত দুই বছর লিবিয়া তুলনামূলক শান্ত সময় পার করেছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারে সশস্ত্র বাহিনী তাদের প্রতিপক্ষ পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট স্বীকৃত ফাথি বাশাঘার অনুগত মিলিশিয়াদের একটি বহরের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। এসময় রাজধানীর ত্রিপিালীর একাধিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটির বিভিন্ন অংশ থেকে কালো ধোঁয়াও উপরে উঠতে দেখা গেছে।

লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড নরল্যান্ড এক বিবৃতিতে বলেন, ওয়াশিংটন সহিংসতার ‌নিন্দা জানাচ্ছে। বিবাদমান পক্ষগুলোর অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com