1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

‘আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই’ এর উদ্যোগে রচনা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মেহেদী হাসান সাকিব, নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল মুক্ত খাদ্যের গুরুত্ব সম্পর্কে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ আগস্ট) বিকেলে আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই সংগঠনের আয়োজনে মার্সেলের সৌজন্যে নালিতাবাড়ী পৌরশহরের মোহাম্মদ আলী প্রি-ক্যাডেট স্কুলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অভিজিৎ সাহার সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, আমরা ভেজাল মুক্ত খাদ্য চাই সংগঠনটির সদস্য মার্সেল ডিস্ট্রিবিউটর সামিউল হক, বিদ্যালয়টির প্রধান শিক্ষক সায়েদ কুতুবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫ম-৮ম শ্রেণীর বিজয়ী ১৯ জনের মাঝে মার্সেলের সৌজন্যে স্কুল ব্যাগ এবং মগ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com