
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় নূর ইসলাম (৪২) নামের এক অটো চালক গুরুতর আহত হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল রোববার শেষ বিকালে বালিয়াতলী ইউনিয়নের চৌ-রাস্তা নামক এলাকায়। তাকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে ভর্তি করছে। আহত নূর ইসলাম মিঠাগঞ্জ ইউনিয়নের আব্দুল করিম হাওলাদারের ছেলে। সে এ ঘটনার জন্য একই এলাকার মো: নাসির হাওলাদারকে দায়ী করেছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।