1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

দুই-এক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় হবে: প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

ঢাকা: আগামী দুই-এক দিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সোমবার (২৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। ১৫০ ডলারের ওপরে উঠেছে। সেক্ষেত্রে কতটা সমন্বয় করা হবে, এ সিদ্ধান্ত এখনও হয়নি। বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

নসরুল হামিদ আরও বলেন, ‘জ্বালানি তেলের ওপর আমদানি শুল্ক কমানোর পরিপ্রেক্ষিতেও মূল্য সমন্বয় করা হতে পারে। মূল্যের ক্ষেত্রে একটি পরিবর্তন আসবে। তবে, এ ব্যাপারে হিসাব-নিকাশ চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য আবারও বেড়ে যাওয়ায় কতটা সমন্বয় করা যাবে, এখনও সিদ্ধান্ত হয়নি।’

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির বিষয়টি মূল্য সমন্বয়ের ক্ষেত্রে প্রভাব ফেলবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের অ্যাডভান্সড আয়করের ব্যাপারে তেল আমদানির সময় কিছু সুবিধা পাওয়া যেত। সেই সুবিধার কারণে আমরা চিন্তা করছি যে, হয়ত তেলের মূল্য কিছুটা সমন্বয় করতে পারব। সে বিষয়ে এখনো হিসাবটা যাচাই-বাছাই চলছে। আমরা আশা করছি, এখানে একটা পরিবর্তন আসতে পারে।’

রোববার (২৮ আগস্ট) এনবিআরের চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিমের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেল আমদানিতে এখন থেকে ব্যবসায়ীদের আমদানি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৩ শতাংশ এবং ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে। আজ (রোববার) থেকে কার্যকর হওয়া এই আদেশ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে।

গত ৫ আগস্ট রাত ১২টার পর দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সেদিন প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

তার আগে প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা এবং পেট্রোল ৮৬ টাকা ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com