1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের দুই শহরে এলোপাতাড়ি গুলিতে নিহত ৬

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট ও হিউস্টোন শহরে এলোপাতাড়ি গুলিতে ছয় জন নিহত হয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, এসব ঘটনা স্থানীয় সময় রোববার ভোর ও সকালে ঘটেছে। বন্দুকধারীর গুলিতে ডেট্রয়েটে তিন জন ও হিউস্টনে তিন জন নিহত হয়েছেন।

হিউস্টনের পুলিশ প্রধান এক সংবাদ সম্মেলনে ট্রয় ফিনার জানান, হামলাকারী বেশ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে। এরপর অপেক্ষা করতে থাকে কখন সেসব বাড়ি থেকে লোকজন বের হবে। লোকজন বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ওপর সে গুলি চালায়। এতে তিন জন নিহত হন, আহত হন দুই জন। হতাহতরা সবাই পুরুষ এবং তাদের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে।

ডেট্রয়েট শহরের পুলিশ প্রধান জেমস হোয়াইট বলেন, এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। নিহতদের একজন পুরুষ ও দুইজন নারী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com