1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

৪ দিনের ব্যবধানে নালিতাবাড়ী শহরে ফের দুধর্ষ চুরি

  • আপডেট টাইম :: সোমবার, ২৯ আগস্ট, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর): মাত্র চার দিনের ব্যবধানে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের চালের টিন খোলে ফের একই কায়দায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

রোববার (২৮ আগস্ট) দিবাগত রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে শহরে গড়কান্দা চৌরাস্তা এলাকায় এ চুরি সংগঠিত হয়।

সূত্রমতে, গড়কান্দা চৌরাস্তা এলাকার নৌশিন ইলেকট্রনিক্স, রহুল স্টোর ও নূর স্টোর প্রতিদিনের মতো মধ্যরাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান মালিকরা। রাত আড়াইটার দিকে নৌশিন ইলেকট্রনিক্স-এ চালের টিন খোলে প্রবেশ করে চোর। পরে দোকানে থাকা ২০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, একই কায়দায় রহুল স্টোরে প্রবেশ করে ৫০ হাজার টাকা ও সিগারেটের কার্টন এবং নূর স্টোর থেকে দুই বস্তা চাল, ভোজ্যতেল ও ৫ হাজার টাকা নিয়ে যায় চোর। পরদিন আজ (সোমবার) সকালে ব্যবসা প্রতিষ্ঠান খোলে ক্ষতিগ্রস্তরা চুরির বিষয়টি টের পান। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

উল্লেখ্য, ২৫ আগস্ট বৃহস্পতিবার ভোররাতে একই কায়দায় শহরের মধ্যবাজার এলাকার গীতাশ্রী ভান্ডার এবং লিটন ইলেকট্রনিক্স-এ প্রবেশ করে সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকার নগদ অর্থ ও মালামাল চুরি হয়। সম্প্রতি উপজেলার সর্বত্র আশঙ্কাজনক হারে চুরি বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com