1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার

পাকিস্তানের এক-তৃতীয়াংশ পানির নিচে, মৃত্যু ১১শ’র বেশি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাকিস্তানে।  বন্যায় দেশটির এক-তৃতীয়াংশ পানির নিচে। এখন পর্যন্ত ১১শ’র বেশি মানুষ মারা গেছেন। গৃহহীন হয়েছেন প্রায় সাড়ে তিন কোটি মানুষ। দেশটিতে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কায় দেশি ও বিদেশি সংস্থাগুলোর কাছে ত্রাণ সহায়তা চেয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান।

বন্যার কারণে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে দেশটির অধিকাংশ নদ-নদীর পানি। এতে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক- মহাসড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও সেতু। ভেঙে পড়েছে আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা। বন্যায় ডুবে গেছে হাজার হাজার ঘরবাড়ি। দেখা দিয়েছে খাদ্য ও পানির মারাত্মক সংকট। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বন‌্যায় অন্তত ৩ কোটি ৩৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান জানান, দেশের এক-তৃতীয়াংশ পানির তলায়। বিশাল সমুদ্রে পরিণত হয়েছে দেশের একাংশ। পানি সরানোর মতো শুকনো কোনো জায়গাও নেই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বন‌্যায় এখন পর্যন্ত ১ হাজার ১৩৬ জন মারা গেছেন। প্রকৃত সংখ্যাটা আরও বেশি হতে পারে। কারণ উত্তরের পাহাড়ি এলাকার প্রচুর গ্রাম পানিতে তলিয়ে গেছে। শনিবার কাবুল নদীর পানির জোয়ারে খাইবার পাখতুনখোয়া অঞ্চলের একটি বড় সেতু ভেসে গেছে। এতে এক জেলার মানুষের সঙ্গে পুরোপুরি সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে যায়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সিন্ধু প্রদেশের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি জানান, দুর্যোগের মাত্রা এমন হবে কল্পনা করতে পারেননি। অগস্টের গড় বৃষ্টিপাতের প্রায় আট গুণ হয়েছে এ বছর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com